পান্না সরকার,ষ্টাফ রিপোর্টারঃ পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে ভাঙ্গুড়া পৌর সদরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে শরৎনগর বাজারস্থ ঐহিত্যবাহী শরৎনগর সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সামনে বটতলায় এসে শেষ হয়।
বটতলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সকল বক্তারই পবিত্র ঈদে মিলাদুন্নবী তৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং যা দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা অধ্যাপক আলী আজগর বলেন, পৃথিবী থেকে অন্ধকার, অনাচার, ব্যভিচারসহ মানবতাবিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার ত্রাণকর্তা মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
তিনিই পৃথিবীতে সাম্য মৈত্রী সুবিচার এবং সমতাভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারী অধ্যাপক আবুল হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ