মোঃ লাবলু হোসেন
ফজর গেলো ঘুমের মাঝে
যোহর আছর কাজে,
মাগরিব এশা নামাজ গেলো
অবহেলার মাঝে।।
নামাজ বিহিন গেলে মরে
জবাব দিতে হবে,
কঠিন আজাব ঐ কববরে
সইতে হবে সবে।।
নামাজ পাড়ে শান্তি দিতে
সময় কাটাও বাজে #
তোমার নামাজ তুমি পড়ো
প্রভুর খুশি করে,
সময় গেলে আর পাবেনা
সময় টাকে ধরে।।
মরণ স্বরণ করো তুমি
পড়তে হবে লাজে #
মোহ মায়ায় ডুবে থাকো
দিবানিশি অক্ত,
নামাজ ছাড়া যে-জন চলে
শয়তানের এক ভক্ত।।
নামাজ দিয়ে দিনের শুরু
নিত্য সকালসাজে #
মোঃ লাবলু হোসেন
লোকনাথপুর,
দর্শনা, চুয়াডাঙ্গা।
২৮/১০/২০২৪
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ