
বলো না কানে কানে
আর কত ডাকবো
সারাটি জীবন আমি
বুকে ধরে রাখবো।।
তুমিতো আছো বুকে
রাখবো পরম সুখে
ভালবেসে ফুলে ফুলে
রংঙে রংঙে মাখবো।।
থাকবো চেয়ে চেয়ে
আর কত দিন
ইচ্ছেতো বেঁধে দেবো
ফুলে ফুলে বীণ
সত্যি হবে কি বলো
চোখ দু'টো ছলো ছলো
তোমাকে নিয়ে আমি
কত ছবি আঁকবো।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ