
পিঞ্জিরা-তে পুষি পাখি
- মোঃ লাবলু হোসেন
মন দিয়েছি প্রাণ পাখিরে
দিলাম ভালোবাসা,
কত আশায় বাঁধলাম বাসা
হইলো সর্বনাশা।।ময়না পাখি পুষে ছিলাম
দেহ মনটা সবই দিলাম।।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #তার সাথে মোর এতো রে ভাব
ছিলনা না-রে ভাবের অভাব ।।
পাখিটার মন পাইলাম না-রে
কেমনে ভালো থাকি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #উইড়া গেছে ময়না পাখি
আমারে সে দিয়া ফাঁকি।।
হইলো না-রে আপন আমার
ঝারাই গেলো আঁখি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #যে ছিলো মোর মরা বাঁচা
সেই ছাড়িলো সোনার খাঁচা।।
এতো দুঃখ কোথায় রাখি
সোনার ময়না পাখি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ