
তুমি আসবে বলে সন্ধ্যায় চুপিসারে
জোনাকি দিচ্ছে তার পূর্বাভাস,
দীর্ঘকাল অপেক্ষায় থাকতে থাকতে
এই বুকে চাপা পড়েছে দীর্ঘশ্বাস।
অন্ধকার কামরায় বন্ধ করে নিঃশ্বাস
কাটাবো আর কত এমন বেলা?
মুখের উপর মুখোশ রেখে আলোতে
মন নিয়ে খেলেছো তুমি খেলা।
তুমি আকাশ পথে চলো মাটি ছেড়ে
আমি ছুঁতে গেলেই ছিটকে পড়ি,
ছলনার মায়াজাল বুনে চলেছো তুমি
আমি বিশ্বাসের দোষে পুড়ে মরি।
নতুন রঙে রাঙিয়ে নিয়েছো নিজেকে
কি বা পেলে ঘাতকতার পুরষ্কার?
মিথ্যা হাসিতে মন ভুলিয়ে মনে রেখো
পাবে না ভালোবাসার অধিকার।
প্রকৃতির পালাবদলে বদলাবে সময়ই
থাকুক না তোমার নগরী রোদেলা,
শুনেছি কেউ ছাড় পাইনা নিয়ম থেকে
তাই সহ্য করি তোমার হেলাফেলা।
কলমেঃ জেবিন সুলতানা কান্তা
নির্বাহী সম্পাদক
প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ