
- আজমা সুরাইয়া শিল্পী
এই শহরে সেই শহরে
নগর বন্দর খুঁজি ফিরে ফিরে
কোথায় আছো,কেমন আছো
জানতে বড় ইচ্ছে করে ।
সেই দিনের সেই দিনগুলি
কি করে বলো, যায় ভুলি
তুমিহীন এজীবন
মরু-মায়া লাগে যখন তখন ।
ফুল ফুটে ফুল ঝরে
অনাদরে অগোচরে
তেমনি ঝরি আমি
বেদনার বালুচরে ।
দিনে হাসি রাতে কাঁদি
একাকী নিথর নিশি
বেদনায় বাজে বাঁশি,
অশ্রুতে যায় বুক ভাসি।
কলমেঃ আজমা সুরাইয়া
শিল্পী (সংগীত শিল্পী বিটিভি ও বাংলাদেশ বেতার)
সাংস্কৃতিক সম্পাদক
প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ