১৯৪৫ সালের ৮ই জানুয়ারী মন্সিগন্জ জেলার নয়াগাঁও গ্রামে জন্ম গ্রহন করেন - এই বিখ্যাত কমেডিয়ান - টেলি সামাদ
তিনি ঢাকা বিশ্ব-বিদ্যালয় থেকে চারুকলায় এম এ পাশ করেন -
তিনি বহু মন্চ নাটকে অভিনয় করেছেন -
এরপর - ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত " কার বউ " ছবিতে প্রথম অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন এই বিখ্যাত কমেডিয়ান - টেলি সামাদ - কিন্তু তিনি আলোচনায় আসতে পারেন নাই -
এরপর বিখ্যাত পরিচালক - আমজাদ হোসেন - পরিচালিত " নয়নমনি " ছবিতে অভিনয় করেন - ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পায় এবং ছবিটি সুপারবাম্পার হিট হয় এবং টেলি সামাদ রাতা রাতি চলচ্চিত্র সহ সারা দেশে পরিচিতি লাভ করেন।
এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি -
তিনি প্রায় ৬০০ টি ছবিতে অভিনয় করেছেন -
তিনি কন্ঠশিল্পী হিসেবে প্রায় ৫০ টি ছবিতে গান গেয়েছেন
আর একটি ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন -
ছবিটির নাম " মনা পাগলা " এবং এই ছবিটির প্রযোজক ও ছিলেন - টেলি সামাদ
আর এই ছবির নায়িকা কে বিয়ে করে সংসার পেতেছেন - টেলি সামাদ - তাদের ঘরে এক ছেলে দুই মেয়ে আছে -
আর এই " মনা পাগলা " ছবিটির পরিচালক ছিলেন - কাজী হায়াৎ
তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবির নাম -:
১. কার বউ
২. নয়নমনি
৩. সুজন সখি
৪. মনা পাগলা
৫. গোলাপী এখন ট্রেনে
৬. নাগর দোলা
৭. ভাত দে
৮. পায়ে চলার পথ
৯. মাটির পুতুল
১০. নতুন বউ
২০১৯ সালের ৬ই এপ্রিল এই দেশ বরেন্দ্ন কমেডিয়ানের মৃত্য হয় -
ব্যাক্তি জীবনে =
স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রেখে যান -
তার আপন ভাই - বিখ্যাত চারুশিল্পী - আব্দুল হাই
এবং বাংলাদেশের ২ বারের প্রেসিডেন্ট ( দশ বছর) ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন তার আপন চাচা
টেলি সামাদ ভাইয়ের সঙ্গে আমার অনেক সখ্যতা ছিলো-
প্রচন্ড ভদ্র মানুষ ছিলেন - টেলি সামাদ ভাই
ভাইজান আল্লাহ যেন আপনাকে বেহেস্তবাসী করেনঃ
কলমেঃ
রবিউল ইসলাম রাজ
চলচ্চিত্র পরিচালক
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ