মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী দর্শনা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লোকমান হোসেন হৃদয় এবং থানা সেক্রেটারি সাব্বির হোসেন বাঁধন।
নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেন এবং গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় দর্শনা পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ