আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ আলমডাঙ্গা ঐতিহাসিক কলেজিয়েট সাংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, রুপালী ব্যাংকের ম্যানেজার মো আব্দুল খালেক, স্টান্ডাডার ব্যাংকেকর ম্যানেজার আনোয়ার হোসেন, সাবেক মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, আলমডাঙ্গা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সীমা খাতুন । অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি। সমগ্র অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক উপাধাক্ষ শামীম রেজা।
সাংস্কৃতিক পরিবেশনায় ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা, কৌতুক ও যন্ত্রসঙ্গীত পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ