আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না,অতন্ত্র প্রহরী হয়ে থাকবে ছাত্র শিবির বলেছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।আগামী ১২ তারিখে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। একটি দল চিন্তা করছেন কেন্দ্র দখল করে ভোট নিবেন তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হয়ে মাঠে থাকবে। কোন রক্ত চক্ষুকে ভয় পায়না ছাত্রশিবির। সারাদেশে আজ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। যা দেখে অনেকের আজ মাথা নষ্ট হয়ে গেছে। তাই বলবো তওয়া করে নাও অন্ধকার জগতের রাজারা। তিনি হুষিয়ারী দিয়ে বলেন,ভোট ডাকাতি করতে আসলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না, ভোট ডাকাতি করতে আসলে বেলকুচির জনগণ আপনাদের ছাড় দেবে না।
শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বিকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় একথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম।
এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে আমাদের বারবার ধোকা দেওয়া হয়েছে। যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পরবর্তীতে করা হয়নি। আমরা এবার রক্ত দিয়ে ২০২৪ ঘুরেছি। নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখেছে মানুষ। আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দেব। মনে রাখবেন বাংলাদেশ ছাত্রশিবিরের জন্মই হয়েছে ইনসাফের জন্য রক্ত দেওয়ার জন্য।
উপজেলা জামায়াতের আমীর আরুফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ ৫ আসনের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মন্জুর কাদের। সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আলি আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি.পি ইব্রাহিম রনি, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) মো: মাহিন সরকার সহ উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশীদ শামীম , জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ।
এসময় জামায়াত ইসলামীর বেলকুচি- চৌহালী উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ