আজমা সুরাইয়া, বিশেষ প্রতিনিধিঃ বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার এয়ারপোর্ট পুনরায় চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।’
এরপর নতুন কোনো বিভাগে এয়ারপোর্ট স্থাপনের পরিকল্পনা হলে তা ময়মনসিংহে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আজ দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও এই মন্ত্রণালয়কে হজ্বের টিকেট ও বিমানের টিকেটের দাম কমাতে বলেছেন। বিমানকে লাভজনক করা সম্ভব এবং বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। সবার নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে।’
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ