ঘুম হলো মৃত্যুর দেশে ঘুরে ফেরা।জেগে জেগে ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘোরে ঘুরে বেড়ায় গগনতলে বালুর মাঠে। বালুতে হারিয়ে যায় মিথ্যার বেড়াজাল! বালুতে দেখি আয়নার মধ্যে আমার ছবি।
এ এমন ছবি, মিথ্যে আর সত্য কথা বলে।
সত্য বলতে চাই তখনই মিথ্যের বেসতি এসে বালুর রাজপথের গলি গুলো আয়নার পিছনে ছুটে বেড়ায়।
আর আয়নার সামনে সত্য সব সময় লুকিয়ে থাকে।
এ বসতিস্থল ও চুপসে যায় মিথ্যের জালে।
বড় বড় গাছের পাতার ফাঁকে ফাঁকে হৃদয় গুলো কাঁদছে। ফিসফিস বলছে এ প্লাবিত ভূমি ও দখল করে নিয়েছে এক দানব। এ এমন দানব যা সকল আওয়াজ বন্ধ করে ফেলে। সে হলো মিথ্যের জাল।
জলের স্বাধ ও নষ্ট হয়ে গেছে তেমনিভাবে ক্ষনস্থায়ী জীবনের ভাবনায় সকল আওয়াজ।
ঘুম ভেঙে যায় দেখি সীমাহীন সীমান্তের ওপার-এপার থাকলেও ঘোষকের দাবিদার অনেক কিন্তু সততার পরিসরে মতামতের প্রতিনিধিত্ব কম। শুধু একটা নাম "আমি "কোন প্রতীকের নয়। পয়সার পুঁটলিতে মুখগহ্বর বসত করে।
কলমেঃ শাহনাজ পারভীন,,
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ