আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি: সংবাদপত্র এবং রাজনৈতিক দল বাংলাদেশে নেতাকর্মী এবং জনপ্রতিনিধি একটি আরেকটির পরিপূরক। সংবাদ পত্রের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। আর আমি মনে করি রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের সেই গঠনমূলক সমালোচনা কে সহজভাবে গ্রহণ করে সেই আলোকেই আর কর্মকাণ্ড পরিচালনা করা শনিবার সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা বিনিময় কালে সিরাজগঞ্জ- ৫ আসনের নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীম এ সব কথা বলেন।
এমপি আরও বলেন, আমরা যদি সমন্বয় করে কাজ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে।আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের লেখনী এমন হওয়া উচিত যাতে করে আমরা সাবধান হতে পারি এবং আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। সমাজের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করতে পারি ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টিভির স্টাফ রির্পোটার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, প্রচার সম্পাদক পারভেজ আলী, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জ্বল আধিকারী, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, আল আমিন হোসেন, টুটুল শেখ ও সেরাজুল ইসলাম মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ