শালিখা মাগুরা প্রতিনিধি: "দুর্যোগে প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো" এই স্লোগানে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শালিখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি পরবর্তী উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বনি আমিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো; লালটু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী সমাজসেবা কর্মকর্তা মোছা: নাসিমা খাতুন পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, জনস্বাস্থ্য কর্মকর্তা গোলাম শরীফ,একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়,ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ বাহারুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সী, বিএনপি নেতা অধ্যক্ষ কামরুজ্জামান নবাব,সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি মূলক অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতামুলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ