শালিখা মাগুরা প্রতিনিধি: গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মাগুরার শালিখায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন পক্ষে প্রস্তুতিমুলজ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিস ইউএনও মো: বনি আমিন ।
এসময় উপস্থিত ছিলেন,সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিসা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, শালিখা থানা অফিসার ইনচার্জ, মোঃ আবু সাইদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ সহ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তুতি মুলক সভায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি নির্দেশনা মোতাবেক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য এবং সবাইকে নিয়ে দিবসটি পালন করার জন্য বলা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ