আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) মালদ্বীপের রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলের অডিটোরিয়ামে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং যৌথ সঞ্চালনা করেন সাংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ, প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মালদ্বীপে বসবাসরত বিএনপি নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন- দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রকাসীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতারের আগে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ