লামিনাল ফিহা
প্রেম ও মৃত্যু
সবসময়ই যে চিরসত্য ,
কে পায় কে হারায়
জীবন মরু সাহারায় ।
আচমকাই জীবনে আসে
কেউ হাসে কেউ কাঁদে
চিতার মতই হৃদয় দহনে
পুড়ে পুড়ে নিঃশেষ বিহনে।
দীর্ঘশ্বাসের দীর্ঘ রাত
কথা ব্যাথার নিঃশব্দ বিলাপ,
চুপি চুপি সময়ের গভীরে
ছাপ রেখে যায় ধীরে ধীরে ।
প্রেম ও মৃত্যুর মেলবন্ধন
কজনা রচে বলো সেতুবন্ধন ।
কলমেঃ
লামিনাল ফিহা
ফিহা ফাউন্ডেশন
মোহাম্মদপুর-ঢাকা
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ