মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে শহিদ ফকির (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজার তিনটি পুরিয়া উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মতলব উত্তর থানাধীন বদরপুর গ্রামের ফকির বাড়ীতে আসামির নিজ বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে শহিদ ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি বদরপুর (ফকির বাড়ী), ওয়ার্ড নং-০২, সাদুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মৃত শেকান্তর ফকির এবং মাতা মৃত সূর্যবান বিবি।
অভিযানের সময় তার কাছ থেকে গাঁজার তিনটি পুরিয়া উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রহমত উল্যাহ। আদালত আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সাব-ইন্সপেক্টর মো. সোহেল রানা।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ