বাবু মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরেও চৌহালী থেকে জাতীয়তাবাদী দলের সমর্থক গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে এনসিপির যুগ্মসদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মুছা হাসেমী সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক সমর্থক আজ এনসিপিতে যোগদান করেন৷ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আ'লীগকে পূনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে৷ এরই ফলাফল হিসেবে তারা কিন্তু এনসিপিতে যোগদান করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ