লামিনাল ফিহা:
জীবন একটা বইয়ের লাইব্রেরী,
যেখানে রয়েছে সুখ-দুখ-হাসি-কান্নার
হাজারো স্মৃতি।
যেখানে রয়েছে বাবা-মার স্নেহে ভরা জীবন,
ভাই বোনের ভালোবাসার বন্ধন।
এত মায়া-ভালোবাসা এই ভুবনের সৌন্দর্য,
রেখে একদিন সবাই চলে যাবে।
এটাই কঠিন নিষ্ঠুর বাস্তবতা,
সবাইকে মেনে নিতে হবে।
তাইতো বলি চোখ মেলে,
যখন দেখি সবকিছু শূন্য।
তবে কিসের এত অহংকার,
কেন মানুষের চরিত্র এতো ভিন্ন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ