হাসিনা হারভীয়া
অক্ষত স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত কাঁদায়
পরিপূর্ণ ভাবে আমাকে নিয়ম করে কষ্ট দেয়,
চোখের কোণে বৃষ্টির মেলা বসায়।
অক্ষত স্মৃতিগুলো বুকের পটভূমি দখল করে
নিয়েছে অনন্তকালের জন্য,সুপ্ত কষ্ট বাসা
বেঁধেছে বুকের এক পাঁজরে।
অক্ষত স্মৃতিগুলো আজ কাল ভিষণ ভাবে আঘাত
করে,শূন্য হাহাকার করে রাখে হৃদয়ের স্পন্দন,
হয়তো এভাবেই চলতে থাকে স্মৃতিরা।
কলমেঃ
হাসিনা হারভীয়া
সাহিত্য সম্পাদক
জাতীয় প্রতিদিনের আলোচিত কন্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা ১২০৫
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ