সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপে নির্বাচিত হলেন কৃষিবিদ আবদুল্লাহ আল আহসান আলভী চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুফি সালমা পারভীনের উদ্যোগে রামেসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা রূপ থাকলে ধরে দেবো ,না থাকলে গড়ে দেবো অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুফি সালমা পারভীনের উদ্যোগে রামেসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা

সালমা পারভীন,বিশেষ প্রতিনিধিঃ একবিংশ শতাব্দীতে এসেও আমরা যেন নারকীয় তাণ্ডবের মধ্যে এসে পড়েছি। জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার উৎকর্ষতায় থেকেও জীবজন্তুর আচরণের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে হরহামেশাই ।তার প্রতিচ্ছবি প্রতিদিনই গণমাধ্যমে ফুটে উঠছে। তেমনই একটি ঘটনা সারা বাংলাদেশের মানুষকে স্তম্ভিত করে তুলেছে ।শিওরে উঠেছে বাংলার সকল নারীর শিহরণে। গত কয়েকদিন আগে রামিসা হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। দেশের শক্তিশালী বিচারিক বিভাগ ও দক্ষ প্রশাসন থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা চলমান থাকায় সাধারণ মানুষ কে ভাবিয়ে তুলেছে।

তারই প্রতিবাদে গতকাল সকাল ১০ঘটিকায় আলমডাঙ্গা উপজেলায় সাংবাদিক ও নারী উদ্যোক্তা সুফি সালমা পারভীনের উদ্যোগে আলমডাঙ্গা থানা প্রাঙ্গণের সামনে সাধারণ মহিলাদেরকে নিয়ে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মহিলাদের উপস্থিতি ছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী শেখ নুর হোসাইন টিপু, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, বিএনপি নেতা মজনু সহ আরো অনেকে। প্রতিবাদ সভার আরেক সমন্বয়ক তহমিনা ইসলাম তনু প্রাঞ্জল বক্তব্য রাখেন, প্রতিবাদ সভার মূল উদ্যোক্তা সুফি সালমা পারভীন তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, রামিশার হত্যাকাণ্ড শুধু একটি ঘটনায় নয় এরকম ঘটনা হরহামেশায় বাংলাদেশে ঘটে চলেছে ,তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই এদেশে এমন আইন তৈরি করুন যেন ভবিষ্যতে বাংলাদেশের আর কোন ধর্ষক ধর্ষণের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না করতে পারে, সেই সাথে তিনি আরো বলেন রামেসার হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন না হলে আগামী দিন আরো কঠোর ও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।



লাইক করুন