সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপে নির্বাচিত হলেন কৃষিবিদ আবদুল্লাহ আল আহসান আলভী চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুফি সালমা পারভীনের উদ্যোগে রামেসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা রূপ থাকলে ধরে দেবো ,না থাকলে গড়ে দেবো অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন

ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক রাকিবুল হাসান শামীমের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাতে দেলুয়াকান্দি দক্ষিণপাড়া আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম আয়োজনে মন্ডলবাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজপতি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব নজরুল ইসলাম বাবলু সরকার।

সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব আব্দুস সালাম মন্ডল, কাসেম মন্ডল, তারা সরকার, জিন্নাহ তালুকদার, প্রভাত সূত্রধর, অজিত সূত্রধর, সুশীল সূত্রধর, ইসমাইল সরকার, আকবর আলী খান,জাহাঙ্গীর হোসেন প্রামাণিক, আব্দুর রহিম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোজ্জাবফর সরকার, আলতাফ হোসেন, আলহাজ্ব লালমিয়া মন্ডল,অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বাবলু সরকার, আলমগীর হোসেন তালুকদার,আব্দুল হাকিম মন্ডল, নুরুল ইসলাম খান, শহীদুল মীর,ফজল মন্ডল,জাহাঙ্গীর হোসেন প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যুব সমাজের পক্ষে মতামত তুলে ধরে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মিন্টু সরকার, মাওলানা হাফেজ আতিকুর রহমান, ইউসুফ সরকার, আবু বক্কার ভূইয়া, মেরু মোল্লা, আল আমীন সরকার, আবু তাহের মোল্লা, ডাঃগোলাম কিবরিয়া এছাড়াও যুবকের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মন্ডল,সাব্বির সরকার, রিফাত সরকার, আ. আলীম মীর, মুঞ্জু শেখ, মনিরুল সরকার ও ইঞ্জিনিয়ার এরশাদ আপন, ওয়েজ কুরুনী,

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

এসময় বক্তারা আরও বলেন অতীতে দুইবার নির্বাচনে অংশ নিয়ে বিপুল জনসমর্থন ও ভোট পাওয়ার পরও নানা কারণে তিনি বিজয়ী হতে পারেননি। তবে এবার সাধারণ মানুষের প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আরও শক্ত অবস্থানে রয়েছেন। তারা রাকিবুল হাসান শামীমকে একজন তরুণ, উদ্যমী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

সভায় রাকিবুল হাসান শামীম ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও যুব সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



লাইক করুন