আল আমিন হোসেন: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলোম শহীদ পরিবারের সাথে জুলাই শহীদদের অবদান তুলে ধরেন ও আর্থিক সহায়তা তুলে দেন শহীদ পরিবারের সদস্যদের কাছে।
এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাক্তার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন সবুজ। সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানার সভাপতি শেখ মুহাম্মদ আইয়ুব আলী। শাহজাদপুর উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক শাহজালাল। এনায়েতপুর থানা শিবিরের সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি আহমেদ সাদ,অফিস সম্পাদক শেখ ফরিদ,সাবেক সেক্রেটারি আল আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ