সালাম মাহমুদ : গত ৫ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব আয়োজিত ৩৬ তম "নতুনধরা গ্রুপ প্রেজেন্টস- গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৫ ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃএ.জেড.এম জাহিদ হোসেন এমপি, উদ্বোধক মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রফেসর ড. হামিদা খানমকে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় সড়ক পরিবহন ও রেল পথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু এমপি, দি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান , বৈশাখী টিভির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলি আফজাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম এর সভাপতি রেদুয়ান খন্দকার। ট্রাবের সভাপতি সালাম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাব সহ-সভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ