গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো.সোহানুর রহমান সোহাগ। সোমবার (১ জুন) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে কাজে যোগ দেন। নতুন এই কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মো.জসিম উদ্দীন।
এ সময় তিনি নবাগত কর্মকর্তাকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষের সেবা করার নির্দেশ দেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব,বিদ্রোহ কুমার কুন্ডু ও সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন,নতুন এই কর্মকর্তার যোগদানের ফলে জেলা পুলিশের কাজ আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ