মুক্তার হাসান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মহির উদ্দিন (৪৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী মামলা নং-০৩ এবং ৪ তারিখ ২১ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযানে নিয়মিত মামলার আরও দুইজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এনায়েতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ