সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী মাহবুব আলমের সাথে অত্র এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতের মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী মতবিনিময় আনুষ্ঠানিকভাবে শুরুর প্রথম দিনে উপজেলার শেরনগর দারুল মা'হাদ মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামীলীগ নেতার নাম আলহাজ্ব আব্দুল মজিদ খাঁন। তিনি বেলকুচি পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি পদে আছেন।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ আলী প্রামাণিকের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন, শেরনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আনসারী, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতি সহ- সভাপতি মহর আলী প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মান্নান,রিপন সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ