লুৎফর রহমান তাড়াশ : সিরাজগঞ্জে কেন্দ্রীয় যাকাত ফান্ডের অনুমোদিত যাকাতপ্রাপ্ত ব্যক্তিদের মাঝে যাকাতের চেক বিতরন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে রোববার সকালে শহীদ এ, কে,শামসুদ্দিন কক্ষ,জেলা প্রশাসকের কার্যালয় ওই চেক বিতরন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) গণপ্রতি রায়ের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো: ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় যাকাতপ্রাপ্তদের হাতে যাকাতের চেক তুলে দেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।
উল্লেখ জেলার নয়টি উপজেলা থেকে আগত ৫২জন দুঃস্থ্য ও অসহায়ের মাঝে ৪ লক্ষ ৪৪হাজার টাকার চেক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ