বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের পর্দা উঠছে তিন দেশে একযোগে আলমডাঙ্গা বেলগাছিতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার  চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ১২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২ জনের কারাদণ্ড জামায়াতের ছায়া বাজেট প্রস্তাব ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা  সিরাজগঞ্জে যানজট নিরসন সিএনজি মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভ অবসরের সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা চাঁদপুরে যানজট নিরসনে প্রশংসার জোয়ারে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, ব্যতিক্রমী উদ্যোগে ফিরছে সড়কে শৃঙ্খলা বাজেটে কমতে পারে নিত্যপণ্য ও ওষুধের দাম ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী এপিপি

আলমডাঙ্গা পৌর শহরে যত্রতত্র গরুর বিচরণ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সব সড়কের যত্রতত্র বিচরণ করছে গরু। এতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ শহরে চলাচলকারী লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আলমডাঙ্গা পৌরসভা সূত্রে জানা গেছে, সড়কে গরুর অবাধ বিচরণ বন্ধ করতে পৌরসভা একাধিকবার উদ্যোগ নিতে গিয়েও শেষ পর্যন্ত তারা তা বন্ধ করতে পারেনি। ওই সব গরুর মালিকেরা নানাভাবে তদবির করে পৌরসভার উদ্যোগকে বাধাগ্রস্ত করেন। বর্তমানে শহরের বিভিন্ন সড়কে অবাধে বিচরণ করছে স্থানীয় লোকদের গরু। তবে স্থানীয় ব্যক্তিদের মতে, এসব সড়কে শতাধিক গরু বিচরণ করে। এতে এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। তাছাড়াও ছোটখাটো দুর্ঘটনা যেন নিত্য দিনের স্বাভাবিক ঘটনা।সাধারন পথচারী স্কুলের শিক্ষার্থীদের থেকে শুরু করে সাধারণ গাড়িচালকের অসুবিধার অন্ত নেই। অটোরিকশা, পাখিভ্যানের সাথে নিয়মিত সংঘর্ষ লেগেই থাকে।কোমলমতি শিশুরা রাস্তার পাশদিয়ে হেঁটে যেতে ভয় পাই। রাস্তার দুইধারের দোকানদারেরা সমুহ বিপদে বা আতঙ্গের মধ্যে দিনপাত করে।

এই সব বেওয়ারিশ ভ্রাম্যমাণ গরুদের মালিক প্রকাশ্যে জনসম্মুখে আসে না।গরুর পাল নিজ ইচ্ছার রাত্রি দুই রাস্তার পাশে শুয়ে পড়ে।রাত গভীর হলে গরুর মহিলা মালিকেরা গরু বাড়ি নিয়ে যায়। আবার সকাল হলে বাড়ির গোয়াল থেকে ছেড়ে দেয়।দীর্ঘদিন থেকে একই নিয়মে চলে আসছে গরুর প্রতিপালন।

অনেক দোকানদার অভিযোগ করে বলেন এই সব বেওয়ারিশ গরু দোকানের ফল,সবজি,কলা মুখেকরে নিয়ে চলে যায়।

কয়েকজন পথচারী জানান গরুর প্রতি অনেক শহরের মানুষের,শিশুর ভীতি আছে।রাস্তা চলাচলের সময় তাদের অসুবিধা হয়।

সুধী মহলের অনেকেই দাবী করে বলেন পৌর সভা মাইকিং করে গরুর মালিকের তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা দিলে এর দ্রুত সমাধান হবে মনে করি।



লাইক করুন