সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী (এপিপি)
সাবেক সভাপতি উত্তরবঙ্গ ছাত্র ফোরাম,সাবেক সভাপতি বড়কোয়ালীবেড় দাখিল মাদ্রাসা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সকলের কাছেই একজন সুপরিচিত সৎ আদর্শিক ব্যাক্তি হিসাবে পরিচিত,তা ছাড়া তিনি পেশায় একজন আইনজীবি।
নুরে আলম সিদ্দিকী (এপিপি) বলেন জনগনের দোয়া ও ভালবাসা সমর্থন নিয়ে আগামী দিনে বড়পাঙ্গাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নমুলক কাজ করতে চান তিনি।তা ছাড়া ও তার বাবা মরহম আব্দুল ওয়াহেদ মিয়া ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তার হাত ধরেই বড়পাঙ্গাসী ইউনিয়নে সে সময় ব্যাপক উন্নয়ন হয়। নুরে আলম সিদ্দিকী বলেন তিনি নির্বাচিত হতে পারলে তার ইউনিয়নে সন্তাস,মাদক চাদাবাজ মুক্ত একটি আদর্শিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে,তিনি নিজেও একজন আইনজিবি তাই তিনি তার ইউনিয়নে আইনের
সু শাসন প্রতিষ্ঠা, স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষার উপর গুরত্ব দিবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি সমান ভাবে উন্নয়নমুলক কাজ করবেন।
নুরে আলম সিদ্দিকী আরো জানান,সমাজে ন্যায় ও সত্যে ভাত্ববোধ বজায় রেখে সকল শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর আধুনিক বড়পাঙ্গাসী ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ধনী গরীব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,নির্বাচনকে কেন্দ্র করে বড়পাঙ্গাসী ইউনিয়নে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুন স্বচ্ছ ক্লিন ইমেজের ব্যাক্তিত্বের অধিকারী একজন সমাজ সেবক হিসাবে নুরে আলম সিদ্দিকীর নাম আলোচনায় রয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নুরে আলম বলেন তিনি জনগনের সমর্থন পেলে একটি স্বচ্ছ জনবান্ধব উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলবেন।