আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সলঙ্গা উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেলে সলঙ্গা ধানহাটায় অবস্থিত ব্যাংকের উপশাখায় কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য এবং গ্রাহকসেবার মানোন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপশাখার ইনচার্জ মোহাম্মাদ আলী বলেন, “ইউসিবি ব্যাংক সলঙ্গা উপশাখা ২০২৪ সাল থেকে এ এলাকার মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ইউসিবি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহক স্বপন কুমার কুন্ড, মৃদুল কুমার কুন্ড, এখলাসুর রহমান শাহীন, মো. আব্দুল হান্নানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। তারা ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ