সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপে নির্বাচিত হলেন কৃষিবিদ আবদুল্লাহ আল আহসান আলভী চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুফি সালমা পারভীনের উদ্যোগে রামেসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা রূপ থাকলে ধরে দেবো ,না থাকলে গড়ে দেবো অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন

নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপে নির্বাচিত হলেন কৃষিবিদ আবদুল্লাহ আল আহসান আলভী

সালাম মাহমুদ: তিন হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামের প্রথম ব্যাচে নির্বাচিত হয়েছেন ২০ তরুণ। যার মধ্যে স্থান পেয়েছে সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ মনির হোসেন কাজীর পুত্র কৃষিবিদ আবদুল্লাহ আল আহসান আলভী। ইয়ুথনেট গ্লোবাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে পরিচালিত এ ফেলোশিপটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। কর্মসূচি পরিচালনায় রয়েছে জিএফএ কনসালটিং গ্রুপ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে বৈশ্বিক মানে উন্নীত করতে নেক্সজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ চালু হয়েছে। ঢাকা বিভাগের ২৫ থেকে ৩২ বছর বয়সী স্নাতক সম্পন্নকারী তরুণ বা ক্যারিয়ারের শুরুর পর্যায়ে থাকা পেশাজীবীদের জন্য এ ফেলোশিপটি পেশাগত জীবনের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

যারা বর্তমান কর্মক্ষেত্রে নিজেকে এন্ট্রি লেভেলের গণ্ডিতে সীমাবদ্ধ মনে করছেন এবং নেতৃত্বের আসনে বসার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আগ্রহী, তাঁদের জন্য তৈরি করা হয়েছে এ সুযোগ।

সারাদেশ থেকে তিন হাজারের বেশি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ৪০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত পর্বে অংশ নেন। সেখান থেকে বিভিন্ন ধাপের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হন ২০ জন ফেলো। রাজধানীর বনানীর প্লাটিনাম গ্র্যান্ডে গত ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত দুই দিনের ‘ইকুইটি-ফোকাসড সিলেকশন স্প্রিন্ট’-এর মাধ্যমে তাঁদের চূড়ান্ত করা হয়।

প্রচলিত নিয়োগ প্রক্রিয়া থেকে ভিন্ন এই সিলেকশন স্প্রিন্টকে নেতৃত্ব বিকাশ ও সক্ষমতা মূল্যায়নের একটি সমন্বিত পদ্ধতি হিসেবে সাজানো হয়। এখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক সমস্যা সমাধান, নেতৃত্ব মূল্যায়ন, সহযোগিতামূলক কাজ এবং বিভিন্ন উদ্ভাবনী চ্যালেঞ্জে অংশ নেন।

পাঁচ সদস্যের একটি মূল্যায়ন প্যানেল তাঁদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, বিশ্লেষণী সক্ষমতা, অন্তর্ভুক্তিমূলক চিন্তা এবং দলগত কাজের দক্ষতা পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালক ও কান্ট্রি লিড ড. আদি ওয়াকার অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, সক্রিয় নেতৃত্ব ও অংশগ্রহণ তরুণদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকদের মতে, ছয় মাসব্যাপী এই ফেলোশিপ দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম তিন মাসে অংশগ্রহণকারীরা নেতৃত্ব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং হাতে-কলমে শেখার সুযোগ পাবেন। পরবর্তী তিন মাসে তারা সরকার, করপোরেট খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা ও একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বাস্তব প্রকল্পে যুক্ত হবেন।



লাইক করুন