বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের পর্দা উঠছে তিন দেশে একযোগে আলমডাঙ্গা বেলগাছিতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার  চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ১২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২ জনের কারাদণ্ড জামায়াতের ছায়া বাজেট প্রস্তাব ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা  সিরাজগঞ্জে যানজট নিরসন সিএনজি মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভ অবসরের সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা চাঁদপুরে যানজট নিরসনে প্রশংসার জোয়ারে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, ব্যতিক্রমী উদ্যোগে ফিরছে সড়কে শৃঙ্খলা বাজেটে কমতে পারে নিত্যপণ্য ও ওষুধের দাম ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী এপিপি

চাঁদপুরে যানজট নিরসনে প্রশংসার জোয়ারে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, ব্যতিক্রমী উদ্যোগে ফিরছে সড়কে শৃঙ্খলা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও সড়কে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর ট্রাফিক বিভাগের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত মোড়গুলোতে যানজট নিরসন, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিক ভোগান্তি কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তার ব্যক্তিগত আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপ ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

বিশেষ করে শহরের শপথ চত্বর, বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, চেয়ারম্যানঘাটা এবং ওয়্যারলেস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট কমাতে গৃহীত উদ্যোগগুলো এখন দৃশ্যমান ফল দিতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, রাস্তার পাশে অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন প্রবেশ, ফুটপাত ও সড়ক দখল এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী বহনকারী যানবাহন এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী নাগরিকরা প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থাকতেন। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছিল। অনেক সময় অল্প দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় ব্যয় করতে হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছিল এবং জনদুর্ভোগও ক্রমাগত বাড়ছিল।

জানা যায়, শহরের অন্যতম ব্যস্ত এলাকা ওয়্যারলেস মোড়কে ঘিরে দীর্ঘদিন ধরেই যানজট একটি বড় সমস্যা হিসেবে ছিল। প্রতিদিন হাজারো যানবাহন ও অসংখ্য মানুষের চলাচলে এলাকা সবসময় ব্যস্ত থাকে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক বিভাগের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস উদ্যোগ নিয়ে মোড়টির তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ডিভাইডার স্থাপনের ব্যবস্থা করেন। এর ফলে উল্টো পথে যান চলাচল বন্ধ হওয়া, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

শুধু ওয়্যারলেস মোড়ই নয়, শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। যানবাহন চলাচলের নিয়ম মেনে চলতে চালকদের উদ্বুদ্ধ করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, পথচারীদের সচেতন করা এবং যানজট প্রবণ এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহরের ট্রাফিক পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয়দের অনেকেই বলছেন, আগে যেখানে ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা যেত, সেখানে বর্তমানে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যানবাহনের চলাচল তুলনামূলকভাবে শৃঙ্খলাপূর্ণ হচ্ছে এবং মানুষের ভোগান্তিও কমতে শুরু করেছে। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার এমন কার্যক্রমের প্রশংসা করছেন।

শহরবাসীর প্রত্যাশা, চাঁদপুর শহরে যানজট নিরসনে চলমান এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, নিরাপদ এবং শৃঙ্খলাপূর্ণ শহর পরিবেশ গড়ে উঠবে—এমন আশাবাদও ব্যক্ত করেছেন তারা।



লাইক করুন