বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের পর্দা উঠছে তিন দেশে একযোগে আলমডাঙ্গা বেলগাছিতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার  চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ১২০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২ জনের কারাদণ্ড জামায়াতের ছায়া বাজেট প্রস্তাব ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা  সিরাজগঞ্জে যানজট নিরসন সিএনজি মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভ অবসরের সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা চাঁদপুরে যানজট নিরসনে প্রশংসার জোয়ারে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, ব্যতিক্রমী উদ্যোগে ফিরছে সড়কে শৃঙ্খলা বাজেটে কমতে পারে নিত্যপণ্য ও ওষুধের দাম ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এগিয়ে এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী এপিপি

সিরাজগঞ্জে যানজট নিরসন সিএনজি মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, সিরাজগঞ্জ সার্কেলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশীদ খান হাসান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবু নাঈম এবং ট্রাফিক বিভাগের টিআই আসাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সভাপতি আল আমীন চৌধুরী, মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটনসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলার পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো যানজটমুক্ত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। যত্রতত্র যানবাহন পার্কিং না করা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার বিষয়ে চালকদের সতর্ক করা হয়।

এছাড়া আগামী ১০ দিনের মধ্যে জেলার সকল সিএনজির তালিকা মালিক ও শ্রমিক সংগঠনের তিনটি গ্রুপের সমন্বয়ে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সকল সিএনজির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করার আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, নিবন্ধনবিহীন কোনো সিএনজি ভবিষ্যতে সড়কে চলাচল করতে পারবে না।

বক্তারা বলেন, যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রশাসন, মালিক ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।



লাইক করুন