রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার

গাইবান্ধা বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে ধাপের হাট শাখার উপকারীভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে শাখার বিজ সমিতির গ্রাহকদের মাঝে ১৮০০ ফলদ বৃক্ষের চারা,৯০০ আম ও ৯০০ লিচু বিতরণ করা হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসের বিজের উদ্যোগে চারা বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মতিউল আলম প্রোগ্রাম ম্যানেজার মোশারফ হোসেন।

৯০০ জন উপকার ভোগীর মাঝে ১৮০০ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে একটি আম একটি লিচু গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিতান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং নাইট্রোজেন গ্রহণ করেন এর ফলে পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশেসহ ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানো ও পরিচর্যা বিষয়গুলো তুলে ধরা হয়।



লাইক করুন