রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শালিখায় মদ্যপানে দুইজনের মৃত্যু

শালিখা(মাগুরা) প্রতিনিধি: মদ্যপান জনিত কারণে শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের ধনেশ্বরগাতী গ্রামের দুই যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার ভোরে। একই কারণে মুমূর্ষ অবস্থায় আরো দুই যুবক চিকিৎসারত আছে ফরিদপুর মেডিকেল কলেজ ও মাগুরা সদর হাসপাতালে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মাগুরা সরকারী হোসেন শহীদ সরোয়াওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষেরছাত্র দিগন্ত গোসাই, পিং শ্রীরাম গোসাই, মটরসাইকেল মেকানিক সবুজ দাস(২৩) পিং মনোরঞ্জন দাস, কল্যাণ বিশ্বাস(২১), পিং কালীপদ বিশ্বাস এবং সিংড়া সরকারী বিহারীলাল ডিগ্রি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র অনিমেষ বিশ্বাস, পিং গণপতি বিশ্বাস চারজন একসাথে মদ্যপান করে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে। মদ্যপানকালে ৪জনই অসুস্থ হয়ে পড়লে সবুজ দাসকে যশোর কুইন্স হসপিটাল, কল্যাণ বিশ্বাস ও দিগন্ত গোসাইকে মাগুরা সদর হাসপাতাল এবং অনিমেষ বিশ্বাসকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চিকিৎসারত অবস্থায় দিগন্ত বিশ্বাসের মৃত্যু হয় মঙ্গলবার ভোর ৪টায় এবং সবুজ দাসের মৃত্যু হয় ভোর ৫টায়। এ ঘটনায় ধনেশ্বরগাতী গ্রামে চলছে শোকের মাতম



লাইক করুন