বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন— আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত 

নালিতাবাড়ী সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেটের সক্রিয় সদস্য গ্রেফতার

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাকারবারে জড়িত একটি সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য ওয়াসিম মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবার দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।



লাইক করুন