বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুচ্ছ ভালোবাসা আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইরানের বহরে যোগ হলো ১ হাজার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির নতুন পর্বে ইরানকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। হুমকি পেয়েছে কলম্বিয়া, কিউবা ও ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড দ্বীপও।

তবে মার্কিন প্রেসিডেন্টের হুমকি-ধমকিতে দমে যাওয়ার পাত্র নয় ইরান। নিজেদের যুদ্ধের সক্ষমতাকে উন্নত করতে বদ্ধপরিকর দেশটি। এরই মধ্যে অংশ হিসেবে সম্প্রতি ইরানের সামরিক বাহিনীতে যোগ করা হয়েছে ১ হাজার কৌশলগত ড্রোন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির জারি করা নির্দেশের আওতায় কার্যক্রমে এসেছে ড্রোনগুলো। এসব ড্রোন সেনাবাহিনীর চারটি শাখার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে এসব ড্রোন তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোন নির্মাণে ভূমিকা রেখেছেন।

ড্রোনগুলো ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধ—এই চারটি শ্রেণিতে নকশা করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোন স্থল, সমুদ্র ও আকাশসীমাজুড়ে স্থির ও চলমান যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

স্থল ও সমুদ্রভিত্তিক ড্রোন অন্তর্ভুক্তির নির্দেশ দেয়ার পর মেজর জেনারেল হাতামি বলেন, ভবিষ্যৎ হুমকির প্রেক্ষাপটে কৌশলগত সুবিধা বজায় রাখা ও আরও শক্তিশালী করা সেনাবাহিনীর জন্য সর্বদা অগ্রাধিকার।

তিনি আরও জানান, এসব উদ্যোগের লক্ষ্য হলো দ্রুত যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী জবাব প্রদান।



লাইক করুন