বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন— আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত 

নির্বাচনি দায়িত্বে বিস্ফোরক মামলার আসামিসহ আওয়ামী লীগের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে নির্বাচনের দায়িত্বে রয়েছেন বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার আসামিসহ ৩ আওয়ামী লীগ নেতা । বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতাদের মাঝে মিশ্রপ্রতিক্রয়া দেখা দিয়েছে।

উপজেলায় মোট ৫৪ জন প্রিজাইডিং অফিসার, ৩০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩১০ জন পোলিং অফিসার নির্বাচনি দায়িত্ব বন্টন করে তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২৫ জানুয়ারি তাদেরকে নির্বাচনি প্রশিক্ষণও দেয়া হয়েছে।

সেই তালিকায় পোলিং অফিসার হিসেবে ওই তিন আওয়ামী লীগ নেতার নাম রয়েছে। তারা হলেন, খাজাপুর একরামিয়া ফাযিল মাদ্রাসার অফিস সহ-কাম হিসাব আব্দুস সাত্তার, খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আ. সালাম সরকার ও চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুরাদ হোসেন সরকার।

আব্দুস সাত্তার ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক। তিনি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলা মামলার ৮ নম্বর আসামি।

আ. সালাম সরকার ৬ নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিস্ফোরক মামলার ১২ নম্বর আসামি। বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া মুরাদ হোসেন সরকার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে এই শিক্ষকরা নির্বাচনি দায়িত্বে থেকে ডামি নির্বাচনে সহায়তা করে হাসিনার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলো। সেই কার্যক্রম নিষিদ্ধ একটি দলের পদধারী ও বিস্ফোরক মামলার আসামিদের নির্বাচনে দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গোপনে কোনো রকম যাচাই বাছাই না করেই এসব তালিকা করা হয়েছে। এর তিব্র নিন্দা জানাচ্ছি, সেই সাথে যাচাই বাছাই করে তালিকা থেকে ওই সব নাম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।,

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, প্রশাসনে যারা আছেন তারা আগের ওই ব্যক্তিদেরকেই চেনেন, নতুন করে কাউকে চিনেন না। ওই হিসেবেই তারা বিগত দিনের পোলিং অফিসারদের তালিকা করেছেন। নির্বাচনি কর্মকর্তাদের সতর্কভাবে কাজ করা উচিৎ ছিলো। আমরা মনে করি তারা উদাসীন ছিলেন, ঠিক মত দায়িত্ব পালন করেননি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ জানান, আমরা প্রতিটি দপ্তর থেকে তালিকা সংগ্রহ করে সহকারী রিটার্নিং অফিসারকে দিয়েছি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মূলত তিনিই নিয়োগ দিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলুন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আহমেদ হাছান বলেন, তালিকায় আওয়ামী লীগের কোনো নেতা বা মামলার আসামি থাকলে তাদেরকে দায়িত্ব থেকে বাদ দেয়া হবে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই সুযোগ রয়েছে।,



লাইক করুন