বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন— আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত  সাম্য ও মানবিক অঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন: জয়ন্ত কুন্ডু    র‍্যাবের নাম বদলে গেল।

দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সুমন হুসাইন, দর্শনা থানা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের তত্ত্বাবধানে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানটি দর্শনা থানাধীন হারদা চাঁদপুর গ্রামের গিরিশ নগর থেকে আন্দুলবাড়ীয়া গামী পাকা সড়কের পাশে হান্নান বেপারীর চায়ের দোকানের সামনে পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দর্শনা থানার হারদা চাঁদপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে জামাল মোল্লা (৩৫), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া (স্কুলপাড়া) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে পারভেজ হোসেন (৩০) এবং একই এলাকার বাবলু বিশ্বাসের ছেলে নাজমুল হোসাইন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



লাইক করুন