বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুচ্ছ ভালোবাসা আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে ২ হাজারের অধিক পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে জেলার ৫ টি সংসদীয় আসনে প্রায় ২ হাজারের অধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব ও আনসার সদস্য সার্বক্ষণিক ভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবে। ১ ফেব্রুয়ারী রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মানবজমিন ও চাদনীবাজার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম রতন এর সাথে একান্ত সাক্ষাৎকারে গাইবান্ধা জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা এসব কথা বলেন।আসন্ন নির্বাচনে পুলিশের ভুমিকা কেমন হবে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার ব বলেন পুলিশ শতভাগ নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। বর্ডিওর্ন ক্যামেরার পাশাপাশি আত্মরক্ষা মুলক কি ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ? এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন? বর্ডি ওর্ন ক্যামেরা রাখা হয়েছে যাতে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেতে না পারে। পুলিশ সেন্ট্রালি লাইভ ট্রামিং দেখবে কোথা ও কোন সমস্যা হলে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে কোন নাশকতার কিংবা সহিংসতার পরিকল্পনার আশংঙ্কা আছে কি না? জবাবে পুলিশ সুপার বলেন কোন নাশকতার কিংবা সহিংসতার সম্ভাবনা নেই। নির্বাচনের দিন কুইক রেন্সপন্স টিম বা কুইক সার্ভিস চালু থাকবে কিনা? পুলিশ সুপার বলেন আছে।তারা সম্ভাব্য ভোট কেন্দ্রের আশে পাশে থাকবে যাতে অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলে পৌছাইতে পারে।নির্বাচনকে সামনে রেখে গুজব কিংবা অপপ্রচার প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনা সৃষ্টির লক্ষে কোন পদক্ষেপ গ্রহন করা হয়েছে কিনা? জাবাবে পুলিশ বলেন নিশ্চয়ই গ্রহণ করা হয়েছে, এমন গুজব সৃষ্টি হলে পুলিশের মিডিয়া সেল জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দল গুলোর পক্ষ বিপক্ষ সমর্ৎকদের বিভিন্ন উস্কানিমূলক মুলক বক্তব্যে সংঘাত সহিংসতা সৃষ্টির সমুহ সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে এই ক্ষেত্রে পুলিশের করনীয় কি?জবাবে পুলিশ সুপার বলেন ইতোমধ্যে আমরা এ বিষয়ে প্রার্থীদের সাথে একাধিক বার মতবিনিময় করেছি।আশা করছি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে না। বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের উপর হামলা হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তোরনের উপায় কি? এসময় পুলিশ সুপার বলেন চোর ডাকাত অপরাধী ধরতে গেলে তারা বাঁচার চেষ্টা করবে।কখনো কখনো মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করে।আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। এসময় মানবজমিনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারমো: জসিম উদ্দিন কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।পুলিশ সুপার ও মানবজমিন এবং চাঁদনীবাজার পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 



লাইক করুন