বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুচ্ছ ভালোবাসা আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় এমপি প্রার্থী বাপ্পি: নির্বাচিত হলে স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়ন করবো 

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি। খুলনার পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। রোববার পাইকগাছা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভার্চুয়াল যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দেশের স্বাস্থ্য সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য গ্রাম ডাক্তারদের প্রতি আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু, মোশাররফ হোসেন, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল করিম, সাহেব আলী, ইয়াসিন, বিধান, রেজাউল ইসলাম, নিত্যানন্দ, আজিজুল হক, মিনারুল ইসলাম, খাদিজা বেগম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন ও মানস।



লাইক করুন