বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম খান চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা,হান্নান মুন্সিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ‘ওসিডি’ ছবির প্রসঙ্গে জয়া আহসানের বক্তব্য ও এপস্টেইন ফাইলসের প্রভাব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ

চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচনি এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) তত্ত্বাবধানে দুই জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত সাতটি উপজেলায় মোট ১৯.৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

বিজিবি জানায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দুই জেলার ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সাতটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনি এলাকায় নিয়মিত টহল ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করবেন।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। অন্যদিকে অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। তফসিল ঘোষণার পর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল, রোড ব্লক ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ‘ডেভিল হান্ট-ফেজ ২’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে সক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।



লাইক করুন