বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম খান চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা,হান্নান মুন্সিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ‘ওসিডি’ ছবির প্রসঙ্গে জয়া আহসানের বক্তব্য ও এপস্টেইন ফাইলসের প্রভাব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ

থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ

সুমন হুসাইন, দর্শনা থানা প্রতিনিধিঃ রোবোটিক্স প্রতিযোগিতায় একের পর এক আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন চুয়াডাঙ্গার দর্শনা এলাকার তরুণ বিজ্ঞানী মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ। সর্বশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।

গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬’–এর আন্তর্জাতিক পর্বে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল স্বর্ণপদক অর্জন করে। এই দলের সদস্য হিসেবে রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে স্বর্ণপদক পান জিহাদ।

বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়। জিহাদ ওই ক্লাবের প্রতিষ্ঠাতা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি মালয়েশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ডসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন করে মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক।

বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।

আন্তর্জাতিক এই সাফল্যে চুয়াডাঙ্গাসহ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।



লাইক করুন