বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম খান চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা,হান্নান মুন্সিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ‘ওসিডি’ ছবির প্রসঙ্গে জয়া আহসানের বক্তব্য ও এপস্টেইন ফাইলসের প্রভাব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ

নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার গঠিত জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পাশাপাশি গণকর্মবিরতি পালন করেছেন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিশোধ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে।

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে সভাপতিত্ব করেন মো. হারুন আর রশিদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের মো. মহসিন, সরকারি কলেজের জাকির হোসেন, টিটিসির পক্ষে রিপন বৈরাগী, সড়ক ও জনপথ বিভাগের মো. খবির উদ্দীন, গণপূর্ত বিভাগের মো. ইমন মিয়া, স্বাস্থ্য বিভাগের মো. শহীদ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ বিভাগের মো. মিজানুর রহমান এবং বন বিভাগের আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন প্রদান করা হচ্ছে। সম্প্রতি নতুন পে-স্কেল কমিশনের প্রতিবেদন প্রকাশ পেলেও এখনো তার গেজেট জারি হয়নি। দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান।

কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন এবং “সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

তারা জোর দাবী তোলেন, নির্বাচন এর আগে যদি তাদের কাঙ্ক্ষিত পে স্কেল প্রদান না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনের ডাক দিবে।



লাইক করুন