বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুচ্ছ ভালোবাসা আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতের ইসলামী মনোনীত ১১ দলীয় সমর্থীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো: আলী আলমের নির্বাচনী প্রচারনা জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অঃ) মঞ্জুর কাদের। তিনি দীর্ঘদিনের রাজনিতির অভিজ্ঞতা ভোটারদের মাঝে তুলে ধরে বলেন,আগে নৌকা ছিল এখন দাঁড়ি পাল্লা আসলো কি জন্য আসলে এটা বুঝতে হবে,যারা জামায়াত ইসলামকে নিয়ে সমালোচনা করে তাদের প্রতিবাদ করতে হবে,তিনি বলেন বাংলাদেশের রাজনিতিতে কোন নির্দিষ্ট কোন মার্কা স্থিতিশীল ছিল না,এই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মার্কা নির্বাচনে সময় বদল হয়েছে।

১৯৫৪ সনে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল সেখানে নৌকা মার্কা ছিল,১৯৬৪ সনে আশি হাজার ভোটার প্রেসিডেন্ট নির্বাচন করবে আয়উব খানের পক্ষে সেখানে গোলাপ ফুল মার্কা ছিল, আমরা ঐ নির্বাচনে বিপক্ষে ছিলাম, আওয়ামীলিগ,ন্যাশনালগীল ভাষানী এই দুইটা তারা একই ছিল এবং আওমীলিগের সাথে আর একটা দল ছিল সেটা হলো এই জামায়াত ইসলাম, এখন আওমীলিগের ভাইয়েরা বলেন, জামায়াতে ইসলামী দেশের জন্য কোন কাজ করেন নাই,দেশের পক্ষে কোন লড়াই সংগ্রাম করে নাই, তাহলে ১৯৬৫ সনে জানুয়ারিতে আওমীলিগ ও জামায়াতে ইসলামী নির্বাচন হলো সেখানে কি ভাবে আওমীলিগ জামায়াতের সাথে একত্রিত হলো,এখন এই প্রতিপক্ষ এতো শক্তি পায় কি ভাবে তাদের আর একটা দেশ আছে সেখান থেকে শক্তি পায়, এখন সেই শক্তি ও আধিপত্যকে প্রতিহত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বেলকুচি চৌহালীতে অধ্যক্ষ আলী আলমকে জয়যুক্ত করতে হবে।তিনি আরও বলেন এই প্রতিপক্ষ দেশ বাংলাদেশের সমস্থ বেসরকারি মিডিয়া টেলিভিশন, রেডিও এসবই তাদের নিয়ন্ত্রণে ছিল, তাদের কথায় ইচ্ছে মতো প্রচার করতো,এখন আমি যে কথা বলছি সেটা তারা প্রচার করবে না,আমরা দেশ নিয়ে যা চিন্তা করি সেগুলো প্রচার করবে না,তিনি রাজনিতিবীদদের উদ্দেশ্য করে বলেন, এখন রাজনীতিবীদরা ইতিহাস না জেনে রাজনীতি করে, রাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে,লেখাপড়া করে রাজনীতি করতে হবে,প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সবশেষে তিনি দেশ গঠনে জামায়াত ইসলামীর মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার আহব্বান জানান।

এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে, ইউনিয়ন জামাতের আমির মাওঃ মোঃ ছানোয়ার হুসাইনের সভাপতিত্বে,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আলী আলম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি মাওঃ মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নায়েবে আমির নূ-উন-,নবী সরকার,উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশীদ শামীম , জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ।

এসময় জামায়াত ইসলামীর বেলকুচি- চৌহালী উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে আহবান জানান।



লাইক করুন