বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে তারেক রহমানের বিশাল জনসভা ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম খান চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা,হান্নান মুন্সিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ‘ওসিডি’ ছবির প্রসঙ্গে জয়া আহসানের বক্তব্য ও এপস্টেইন ফাইলসের প্রভাব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের গণসংযোগ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ যোগদান অনুষ্ঠিত হয়।

জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মাধ্যমে তারা দলে যোগ দেন। আয়োজকদের তথ্যমতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তিনজন নেতাকর্মী এবং ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, জিল্লার হোসেন, আল-মাহমুদ, শাহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া ও আবেদ আলীসহ মোট ৪৭ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সভায় উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম সভাপতিত্ব করেন। এতে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



লাইক করুন