রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না: শিবির সভাপতি সাদ্দাম প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে : মির্জা আব্বাস  আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  ৫৪ বছরে দুর্নীতির ফলেই দেশ পাঁচবার ‘চোরের স্বীকৃতি’ পেয়েছে: চরমোনাই পীর পটুয়াখালীতে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সময়ের শিক্ষাই

আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ

খন্দকার শাহ আলম মন্টু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ বলেছেন, “পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা আধুনিক, উন্নত ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা গড়ে তুলতে চাই। এজন্য ধানের শীষ প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে।”

গতকাল শনিবার দুপুর ৩টায় আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, কৃষি ও অবকাঠামো খাতে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শহিদুল কাউনাইন টিলু সভাপতিত্বে

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক,

জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা

জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওহিদুজ্জামান বুলা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু,

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিরুল ইসলাম সেলিম ও শেখ সাইফুল ইসলাম।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন,

পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু,

সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু,

কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা,

ছাত্রদল নেত্রী মাইশা আক্তার।

বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীর নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেন।

উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এটিম ফুটবল মাঠজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। দলীয় ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে উপস্থিত হন, যা একে গণসমাবেশে রূপ নেয়।



লাইক করুন