রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না: শিবির সভাপতি সাদ্দাম প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে : মির্জা আব্বাস  আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  ৫৪ বছরে দুর্নীতির ফলেই দেশ পাঁচবার ‘চোরের স্বীকৃতি’ পেয়েছে: চরমোনাই পীর পটুয়াখালীতে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সময়ের শিক্ষাই

পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর টোল প্লাজা এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।

আজ কোস্টগার্ড কর্তৃক প্রদানকৃত সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায় পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৬৩০ কেজি শাপলাপাতা মাছ এবং প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাস চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত শাপলাপাতা মাছ রেঞ্জ সহকারী (বন বিভাগ), পটুয়াখালীর উপস্থিতিতে ধ্বংসের উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখা হয়। অপরদিকে, জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



লাইক করুন